ভিডিও এডিটিং শিখুন সবচেয়ে সহজ নিয়মে নিজের মেধা দিয়েই !!!








بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

প্রিয় BetnaBD Blog ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে ভিডিও এডিট করার জন্য কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে হাজির হয়েছি। ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যারা প্রফেশনাল বা ব্যক্তিগত-ভাবে ভিডিও এডিট-এর কাজ করে থাকেন, আর এতে অনেক সাফল্যও বয়ে এনেছেন। কিন্তু আজকে আমি এই টিউন করছি যারা কিনা ভিডিও এডিটিং-এর জগতে নতুন তাদের জন্য,এক্সপার্ট ভাইদের জন্য নয়।

ভিউয়ার্স আসুন জেনে নেই ভিডিও এডিটিং সম্পর্কিত আমার আজকের টিউন-এ কি কি থাকছে।

  • ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম কি করণীয়।
  • ভিডিও রেকর্ড করার জন্য সল্পখরচে কোন ক্যামেরা ভালো হবে।
  • ভিডিও এডিটিং করার জন্য কি সফটওয়্যার ইউজ করলে ভালো হয়।
  • ভিডিও এডিট করতে লো-কনফিগার-এর পিসির জন্য কোন সফটওয়্যার ইউজ করলে ভালো ফল পাওয়া যাবে?
  • ভিডিও এডিটিং নামক অভিজ্ঞতার পথচলায় কোন সফটওয়্যার ব্যবহারে সহজলভ্যতা আছে।
চলুন ভিউয়ার্স উপরের উল্লেখিত বিষয়গুলি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নেইঃ

ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম কি করণীয়ঃ

ভিডিও এডিট করতে একটি কমন বিষয় হচ্ছে আমাদের প্রথমে ভালো মানের ক্যামেরা ইউজ করে ভিডিও রেকর্ড করতে হবে।ভালোমানের ক্যামেরা বলতে বর্তমানে DSLR বা উন্নতমানের হাইডেফিনেশন ক্যামেরা সম্বলিত স্মার্টফোন ইউজ করা ভালো। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে ভিডিও রেকর্ড করার জন্য লোকেশন বাছাই করা।এক্ষেত্রে আমি বলতে চাই এমন কিছু লোকেশন এবং পর্যাপ্ত আলো সরবরাহ আছে এমন জায়গা আমাদের নির্ধারন করতে হবে যা আমাদের ভিডিও এডিটিং-করার ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করবে।

ভিডিও রেকর্ড করার জন্য সল্পখরচে কোন ক্যামেরা ভালো হবেঃ

বর্তমান বাজার অনুপাতে এবং আমাদের সাধ্য অনুযায়ী বিভিন্ন শপিং-মল ও কম্পিউটার এক্সোসরিজ-এর মার্কেটে সল্পদামে ভালোমানের DSLR ক্যামেরা সহ বিভিন্ন স্মার্টফোন পাওয়া যায় যা আমরা কমবেশি সকলেই জানি। কিন্তু প্রতিদিন মার্কেটপ্লেসে গিয়ে এসব পন্য নিয়ে আমরা আলোচনা বা দরদাম না করায় যেকোনো পন্যের আপডেট জানতে আমাদের বিভিন্ন সমস্যা পোহাতে হয়। সেজন্য আমার একটি ক্ষুদ্র সল্যুশন হচ্ছে IDB ভবনের RYANS COMPUTER নামক স্টোরের প্রডাক্ট বুক চেক করা।
উল্লেখ্য যে, RYANS COMPUTER গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে, তাদের নিজেদের ওয়েবসাইটে প্রতি মাসেই বর্তমান বাজারদর অনুযায়ী তাদের পন্যের একটি তালিকা আপডেট করে থাকে। যার ফলে আমরা যেকোনো কম্পিউটার এক্সোসরিজ সহ বিভিন্ন পন্যের সঠিক তালিকা ঘরে বসেই পেতে পারি। RYANS COMPUTER-এর প্রডাক্টবুক বা ক্যামেরা এবং বিভিন্ন-কম্পিউটার এক্সোসরিজ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

ভিডিও এডিটিং করার জন্য কি সফটওয়্যার ইউজ করলে ভালো হয়ঃ

প্রফেশনাল ভিডিও এডিট করতে কমবেশি সবাই ADOBE AFTER EFFECTS, SONY VEGAS,CAMTASIA-এর মত সফটওয়্যার ব্যবহার করে থাকেন, কিন্তু এই সফটোয়ারগুলির কাজ শিখতে হলে চাই অভিজ্ঞতা বা কঠোর পরিশ্রম।কিন্তু যারা ভিডিও এডিটিং-এ নতুন তাদের উদ্দেশ্যে আমি WONDERSHARE FILMORA সফটওয়্যারটি সাজেস্ট করব।
তার কারন হচ্ছে ভিডিও এডিটিং শিখার ক্ষেত্রে এই সফটওয়্যারটির সহজ ইন্টারফেস সবার মন কাড়বে।WONDERSHARE FILMORA সফটওয়্যারটি দিয়ে বিভিন্ন ইফেক্ট যোগ করা ছাড়াও আরো অনেক নজরকাড়া ফিচার আছে যা দিয়ে ভালোমানের ভিডিও তৈরি করতে সফটওয়্যারটি অপরিহার্য ভুমিকা পালন করে।নিম্নে WONDERSHARE FILMORA সফটওয়্যারটির ফিচার সম্পর্কে আলোকপাত করা হলঃ
  • বিল্ড ইন স্টাইলিস্ট ফন্ট।
  • ডিসপ্লে জুম এন্ড ব্লার মাস্ক।
  • ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ইফেক্ট।
  • বিল্ড ইন স্ক্রিন রেকর্ডার।
  • ডাউনলোড এবং ইনস্টলেশন-এর জন্য সম্পুর্ন অনলাইন/অফলাইন ইনস্টলার পাওয়া যায়।
  • ৩০০টিরও বেশি ভিডিও ইফেক্ট বিল্ড ইন থাকায় আলাদা করে টেমপ্লেট ইউজ করার দরকার হয় না।
  • ইনস্ট্যান্ট ভিডিও কার্টার থাকায় ভিডিও ক্লিপ কর্তন-এর জন্য আলাদা সফটওয়্যার-এর দরকার হয় না।
  • ডাবল রোল ভিডিও করার জন্য বিশেষ ফিচার ফ্ল্যাশ মুড এই সফটওয়্যারটির অন্যতম আকর্ষণ।
এবার অন্যতম বিষয় হচ্ছে, উপরের সমস্ত সফটওয়্যারগুলি ডাউনলোড করার পর একটি সমস্যা থেকে যায় আর তা হল রেজিস্ট্রেশন করা।WONDERSHARE FILMORA সফটওয়্যারটির রেজিস্ট্রেশন নিয়েও কিছুটা ঝামেলা পোহাতে হয় আর সেজন্য আপনারা নিচের ভিডিও থেকে শিখে নিতে পারেন কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড ও ফ্রি রেজিস্ট্রেশন করবেন। WONDERSHARE FILMORA সফটওয়্যারটির ডাউনলোড ও রেজিস্ট্রেশন করার ভিডিও দেখুনঃ
Thanks For You Reading The Post We are very happy for you to come to our site. Our Website Domain name https://betnabd.blogspot.com/.
Newer Posts Newer Posts Older Posts Older Posts

More posts

2 comments